অ্যাকাউন্ট খোলা: অবশ্যই সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ভুল বা ভুয়া তথ্য দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
ডেলিভারি দায়িত্ব: ডেলিভারি মানে গ্রাহকের কাছে পণ্য নিরাপদভাবে সময়মতো পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করি ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন করতে। কাস্টমার না পাওয়া গেলে বা ক্যান্সেল হলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় ডেলিভারি চেষ্টা করতে হবে। ডেলিভারির সময় পণ্য ভাঙা বা হারানো এড়াতে ডেলিভারি ম্যান সম্পূর্ণ দায়িত্বশীল।
চার্জ ও পেমেন্ট: ডেলিভারি কমিশন বা পারিশ্রমিক FlyDrop Courier-এর অফিসিয়াল রেট অনুযায়ী দেওয়া হবে। কোনো ফ্রড বা ভুয়া অর্ডারের জন্য কোম্পানি দায়ী নয়।
দায়বদ্ধতা: ডেলিভারি সময়ে অবৈধ বা নিষিদ্ধ পণ্য নেওয়া যাবে না। যদি কোন আইন ভঙ্গ হয়, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার দায়ভার ডেলিভারি ম্যানকে নিতে হবে।
অ্যাকাউন্ট বন্ধ: নিয়ম ভাঙলে বা অবৈধ কাজ করলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
নিয়ম ও আচরণ: ডেলিভারি ম্যানকে কাজের সময় কোম্পানির সকল নির্দেশনা মেনে চলতে হবে। গ্রাহক বা কোম্পানির সঙ্গে শিষ্টাচার বজায় রাখতে হবে। সেবার মান বজায় রাখার জন্য যথাযথ দায়িত্ব পালন করতে হবে। নিয়ম ভঙ্গ বা অসদাচরণ ধরা পড়লে অ্যাকাউন্ট বন্ধ বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।
🔒 গোপনীয়তা:
আমরা ডেলিভারি ম্যানের নাম, মোবাইল, ঠিকানা ও ব্যাংক/পেমেন্ট তথ্য সংগ্রহ করি।
তথ্য শুধুমাত্র ডেলিভারি ও পেমেন্ট প্রসেসের জন্য ব্যবহার করা হবে।
সব তথ্য সুরক্ষিত রাখা হবে এবং বিক্রি করা হবে না (আইন না চাইলে)।
তথ্য শুধু ডেলিভারি বা পেমেন্ট পার্টনারের সাথে শেয়ার হতে পারে।
ডেলিভারি ম্যান চাইলে তথ্য আপডেট বা মুছে দিতে পারবেন।